Khamenei news: খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় মানুষের ঢল

আন্তর্জাতিক - প্রকাশিত: ১ মার্চ ২০২৬, সকাল ৮:৩৬
US Iran Live 1772284371651 1772284371782 1772309893662

শাহাদত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেন (Khamenei news)। তার শাহাদতের খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম। আর এই খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে বলে জানাচ্ছে আল জাজিরা।

খামেনিকে হত্যার দাবি আগেই করছিল ইসরাইল ও আমেরিকা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Khamenei news)। 

তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও সোমবার ভোর নাগাদ যখন নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই ইরানের রাজধানী তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমে গেছে।

ইরান ইতিমধ্যেই ৪০ দিনের শোক ঘোষণা করেছে। দেশটির রাস্তায় তাকে ঘিরে একাধিক শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।  তবে এত কিছুর ভিড়ে ইসরাইলি হামলা থেমে নেই। কয়েক ঘণ্টা আগেই রাজধানীতে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

যদিও এত হামলার পরও খামেনিকে ঘিরে অনুষ্ঠানগুলো ঠিকই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের রাস্তায় মানুষের ঢল তারই প্রমাণ দেয়।

Read More 

আয়াতুল্লাহ আলি খামেনি,

ইরান যুদ্ধ ,

ইসরাইল ,

কুয়েত

Scroll to Top