Ali Khamenei: শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি (ইন্না লিল্লাহে))

শীর্ষ খবর - প্রকাশিত: ১ মার্চ ২০২৬, সকাল ৮:০৯
trump says Khamenei dead

শাহাদত বরণ করলেন ইরানের সর্বোচ্চ নেতা (Ali Khamenei) আয়াতুল্লাহ আলি খামেনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’ (Ali Khamenei)। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’

রয়টার্সের প্রতিবেদনের তথ্য, আয়াতুল্লাহ আলি খামেনি  শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।

Read More 

Israel Attack Iran: খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: DONALD TRUMP

বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

Scroll to Top