Prophet and the Jewish Boy: নবীর ইশকে ইসলাম গ্রহণ ইহুদি বালকের

শীর্ষ খবর - প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, সকাল ৬:০৩
Picture of the Sanctuary

নবী (সা.)-এর সঙ্গে সখ্য ছিল মদিনার এক ইহুদি বালকের (Prophet and the Jewish Boy)। সে প্রায়ই নবী (সা.)-কে বিভিন্ন কাজে সাহায্য করত। নবী সা.র পবিত্র সান্নিধ্য পেয়ে বালকটির মন ধীরে ধীরে আলোকিত হচ্ছিল।

এরই মধ্যে একদিন হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ল। খবর পেয়ে নবী (সা.) তাকে দেখতে গেলেন। কেননা অসুস্থকে দেখতে যাওয়াও সওয়াবের কাজ।

অসুস্থ বালককে দেখে মায়াভরা চোখে প্রিয় নবী (সা.) যখন তাঁর মাথায় হাত বুলিয়ে দিলেন, তখন বালকটি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। নবী (সা.) তাকে বললেন, ‘তুমি ইসলাম গ্রহণ করে নাও।’

বালকটি এক মুহূর্তের জন্য তাঁর পিতার দিকে তাকাল,  কাছেই দাঁড়িয়ে ছিলেন তিনি। এদিকে বালকটির  চোখভরা ছিল দ্বিধা। বাবা কি রাজি হবেন?

বাবা তাঁর ছেলের অবস্থা বুঝতে পারলেন। তিনি দেখলেন, আল্লাহর নবীর চোখে কত গভীর মমতা। তিনি ছেলেকে বললেন, ‘আবুল কাসেমের কথা মেনে নাও।’ বলা বাহুল্য, নবী সা. ডাকনাম ছিল আবুল কাসেম। বাবার অনুমতি পেয়ে আর দেরি করেনি বালকটি। সঙ্গে সঙ্গে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল।

নবী (সা.) ঘর থেকে বেরিয়ে এলেন। তাঁর মুখে ছিল এক স্বর্গীয় হাসি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ‘যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন।’

Scroll to Top