Raghav Chadha Joins BJP 24 April: অরবিন্দ কেজরিওয়ালের হাত ছাড়লেন রাঘব চাড্ডা, সপার্ষদ যোগ দিলেন বিজেপিতে

ভারত - প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, রাত ৮:৩৮

Raghav Chadha Resigns: রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে আপের আরও ২ সাংসদ।

Raghav Chadha Joins BJP 24 April: অরবিন্দ কেজরীবালের হাত ছাড়লেন রাঘব চাড্ডা, সপার্ষদ যোগ দিলেন বিজেপিতে
রাজনীতির ময়দানে কি বড় কোনো চমক আসতে চলেছে? আম আদমি পার্টির ঝাড়ু সরিয়ে নীল-গেরুয়া আবহে কেজরিওয়াল ও রাঘব চাড্ডার এই নতুন গ্রাফিক্স ঘিরে তুঙ্গে জল্পনা। এটি কি নিছকই কল্পনা, নাকি ভবিষ্যতের ইঙ্গিত? আপনার মতামত জানান কমেন্টে

Raghav Chadha Joins BJP 24 April- জাতীয় রাজনীতিতে বড়সড় রদবদল। দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করে আম আদমি পার্টি (AAP) ছাড়লেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। শুক্রবার দিল্লিতে এক সংবাদিক বৈঠক করে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগদানের কথা ঘোষণা করেন। কেবল নিজেই নন, রাঘবের দাবি অনুযায়ী আপ-এর রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্যও তাঁর সঙ্গে বিজেপিতে শামিল হয়েছেন।

গত কয়েক মাস ধরেই আম আদমি পার্টির অন্দরে রাঘব চাড্ডার অবস্থান নিয়ে জল্পনা চলছিল (Raghav Chadha Joins BJP 24 April)। বিশেষ করে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব প্রকাশ্যে আসে। এদিন সাংবাদিক বৈঠকে রাঘব বলেন, “আমি আমার জীবনের সেরা সময়টুকু এই দলকে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে এই দল তার আদি আদর্শ এবং মূল্যবোধ থেকে বিচ্যুত হয়েছে। দেশহিতের চেয়ে এখন ব্যক্তিগত সুবিধাই দলের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে।”

এই Political Development এমন এক সময়ে ঘটল যখন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারে আসার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৬ ও ২৭ এপ্রিল তাঁর বাংলায় একাধিক জনসভা ও রোড-শো করার কথা রয়েছে। তার আগেই দিল্লিতে দলের এই বিশাল ভাঙন কেজরীবালের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

রাঘবের দলত্যাগের ফলে রাজ্যসভায় আম আদমি পার্টির শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেল। রাঘব ছাড়াও অশোক মিত্তাল, সন্দীপ পাঠকের মতো প্রথম সারির নেতারাও বিজেপির পথে পা বাড়িয়েছেন বলে জানা গেছে। সংবিধানের নিয়ম মেনে দুই-তৃতীয়াংশ সদস্য নিয়ে দলত্যাগ করায় তাঁদের সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

এদিকে বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে জাতীয় রাজনীতির এই Dynamics Change বা মেরুকরণ রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রচার ঘিরে বিতর্ক দানা বেঁধেছে, অন্যদিকে রাঘব চাড্ডার এই Shocking Switch বা দলবদল বিরোধী জোটের সমন্বয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দুর্গে ভাঙন সামলানোই এখন কেজরীবালের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সূত্র: এনডিটিভি 

Scroll to Top