Saudi Arabia loudspeakers: রমযান মাসে নামাযে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা সউদিতে
রমযান মাসে নামাজের সময় লাউডস্পিকার (Saudi Arabia loudspeakers) ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করল সউদি প্রশাসন। সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সউদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
Gaza-য় ইসরাইলি হামলায় শহিদ ৩ সাংবাদিক সহ ১১ ফিলিস্তিনি
২১ জানুয়ারি মঙ্গলবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, “রমযান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।”
গত মঙ্গলবার রমযান মাসের প্রস্তুতি উপলক্ষ্যে মসজিদগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে সউদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয়।
সেই নির্দেশনা জারির পর এই ঘোষণা দিয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ। মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এবারের রমযানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলো যেন আরবি উম্ম আল-কুরা দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এবং এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি দেয়।











