Gaza-য় ইসরাইলি হামলায় শহিদ ৩ সাংবাদিক সহ ১১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক - প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, দুপুর ৩:২১
6250

Gaza-য় ইসরাইলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। যাদের মধ্যে দুইজন শিশু ও তিনজন সাংবাদিক রয়েছেন। বুধবারের (২১ জানুয়ারি) এই হামলায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ জানান, বুধবার যে গাড়িতে হামলা চালানো হয়, সেখানে নিহত তিন আলোকচিত্রী মিশরের গাজা ত্রাণ কার্যক্রম তদারককারী ‘ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফ’–এর হয়ে কাজ করছিলেন।

হামলায় শহিদ সাংবাদিকরা হলেন আনাস ঘুনাইম, আবদুল রউফ শাআথ ও মুহাম্মদ কেশতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছে।

ইজিপশিয়ান কমিটি ফর Gaza রিলিফের মুখপাত্র মুহাম্মদ মানসুর বার্তা সংস্থা এপি’কে বলেন, সাংবাদিকরা একটি নতুন বাস্তুচ্যুত মানুষের শিবিরের চিত্র ধারণ করছিলেন। তার দাবি, হামলাটি ইসরাইল-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ঘটে এবং ওই গাড়িটি মিশরীয় কমিটির বলে ইসরাইলি সামরিক বাহিনীর জানা ছিল।

Scroll to Top