World News 25 April:ইসরাইলি কারাগারে বীভৎস নির্যাতন ও মালিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা: আজ যা ঘটল বিশ্বে
ইরান-আমেরিকা গোপন বৈঠক ও আর্জেন্টিনার প্রেসিডেন্টের সম্পদ বাজেয়াপ্ত; জানুন আজকের শীর্ষ খবর।

World News 25 April- গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটেছে সাম্প্রতিক সংবাদগুলোতে। ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক যৌন নির্যাতন থেকে শুরু করে ইরানের বিমানবন্দর পুনরায় চালু হওয়া—সব মিলিয়ে এক উত্তাল সময় পার করছে বিশ্ব।
১) ইসরাইলি কারাগারে কুকুর লেলিয়ে ধর্ষণের ভয়াবহতা: লিপ্ত সদে তেইমান ক্যাম্প
ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরতা এখন আর কেবল মারধর বা অনিদ্রার মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে সামনে আসা বিভিন্ন সাক্ষ্য ও অনুসন্ধানে জানা গেছে এক ভয়াবহ বাস্তবতার কথা। নেগেভ মরুভূমির কুখ্যাত ‘সদে তেইমান’ ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, বন্দিদের ব্যক্তিগত ও সামাজিক সত্ত্বা ভেঙে দিতে প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দিয়ে ধর্ষণের মতো জঘন্য পথ বেছে নিয়েছে দখলদার বাহিনী (World News 25 April)। ইসরাইলের কঠোর সামরিক সেন্সরশিপ থাকা সত্ত্বেও সাবেক সেনা সদস্য শাহেল বেন-এফ্রাইম গত ১৮ এপ্রিল এই পাশবিক নির্যাতনের সত্যতা নিশ্চিত করেছেন। মানবাধিকার কর্মীরা একে যুদ্ধের ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে বর্ণনা করছেন।
২) যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থান চাইছে আমেরিকা: দাবি ইরানের
ইরান দাবি করেছে যে, আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটি ‘সম্মানজনক’ পথ খুঁজছে। পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে তেহরান এই দাবি তুলল। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন এখন আলোচনার মাধ্যমে সম্মান বাঁচিয়ে রণাঙ্গন ছাড়ার চেষ্টা করছে। এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
– ২ মাস পর চালু হলো ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর
আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী তেহরানে অবস্থিত ‘ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ আজ শনিবার সকাল থেকে তাদের নিয়মিত কার্যক্রম শুরু করেছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ নিশ্চিত করেছে যে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান চলাচল পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
৩)২০ বছর পর ভোট হচ্ছে গাজার দেইর আল-বালাহ শহরে
দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল থেকে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘ সময় পর এই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হওয়াকে গাজার স্থানীয় রাজনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
৪) সউদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে বিশাল অংকের জরিমানা
হজ পালন নিয়ে কড়াকড়ি আরোপ করেছে সউদিআরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের যদি কেউ হজের সময় পরিবহন সুবিধা বা আবাসন দিয়ে সহায়তা করেন, তবে তাকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা গুনতে হবে।
৫) ১০০ প্রার্থীর তালিকা দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। আগামী ৩০ এপ্রিল উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা বিচার করে এই প্রথম ধাপের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
৬) আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্টের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্দেজ দে কির্চনারের জন্য আইনি লড়াই আরও কঠিন হয়ে পড়ল। দেশটির একটি আপিল আদালত তার সম্পদ বাজেয়াপ্ত করার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। আর্জেন্টাইন দৈনিক ‘লা নাকিওন’ জানিয়েছে, দুর্নীতির অভিযোগে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আদালত।
৭) মালিতে সামরিক ঘাঁঁটিসহ একাধিক শহরে সশস্ত্র গোষ্ঠীর সমন্বিত হামলা: উত্তপ্ত পশ্চিম আফ্রিকা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকোসহ বিভিন্ন কৌশলগত স্থানে ভয়াবহ সমন্বিত হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। শনিবার ভোরে বামাকোর উপকণ্ঠে কাটির প্রধান সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ ও গোলাগুলির মাধ্যমে এই অস্থিরতা শুরু হয়, যা দ্রুত মধ্যাঞ্চলের সেভারে এবং উত্তরের কিদাল ও গাও শহরে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আল-কায়েদা, আইএস এবং তুয়ারেগ বিদ্রোহীদের সহিংসতার মোকাবিলা করা মালির নিরাপত্তা পরিস্থিতি এই নতুন হামলায় আরও জটিল হয়ে উঠেছে বলে সামরিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। তথ্য: বিবিসি, আল জাজিরা ওহ অন্যান্য











