Bangladesh statement on Iran: খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ (Bangladesh statement on Iran)। শুধু তাই নয়, ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।
বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন (Bangladesh statement on Iran)।
মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনও সমাধান আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।












