Gianni Infantino: ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক - প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:০৯

FIFA President to Kill List: ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক কড়া বার্তায় ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিক আদর্শচ্যুত’ হিসেবে আখ্যায়িত করেছেন

221216111301 zelenksy infantino split

এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট Gianni Infantino-কে নিজেদের ‘শত্রু’  হিসেবে আখ্যা দিল ইউক্রেন। শুধু তাই নয়, দেশটির ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন।

দেশটির অতি-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’- থেকে এই তথ্য পাওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়।

মিরোৎভোরেৎস তাদের ডাটাবেজে Gianni Infantino সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের ‘মানবিক ও বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন। যা এই তালিকায় তার নাম অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে রুশ দলকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, রুশ ফুটবল টিমকে বয়কট করার ফলে ফুটবলের কোনও উন্নতি হয়নি, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বাড়িয়ে দিয়েছে।

তার এই মন্তব্যের পরই ইউক্রেনের রাজনীতিবিদেরা ক্ষোভে ফেটে পড়েন। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা এক কড়া বার্তায় ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিক আদর্শচ্যুত’ হিসেবে আখ্যায়িত করেছেন।

Scroll to Top