India-US trade deal: কমছে শুল্ক , ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ভারত - প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৪
698169ff64bc0 india us trade deal is a good thing said asia expert but with caveat 032233342 16x9 1

ভারতীয় পণ্যের ওপর বসানো শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন (India-US trade deal) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে রাশিয়া থেকে তেল ক্রয় করার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের কি কবে তা এখনও জানা যায়নি। ফলস্বরূপ গত বছরের ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া মোট ৫০ শতাংশ শুল্ক কমে এখন ৪৩ শতাংশ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুল্ক কমানোয় আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর এখন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জেনে আনন্দিত। এই দারুণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।’

তিনি আরও লেখেন, (India-US trade deal) ‘যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তাতে আমজনতা উপকৃত হয়। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রচুর সুযোগ তৈরি করে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার প্রচেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার জন্য উন্মুখ’।

২০২৫ এর আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। সেই সময় বিদেশ মন্ত্রণালয় আমেরিকার এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে উল্লেখ করে।

এদিকে, নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, নরেন্দ্র মোদির সঙ্গে সকালের ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত ছিল। তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও অনেক তেল কিনতে সম্মত হয়েছেন। যা ইউক্রেনে যুদ্ধ থামাতে কার্যকরী পদক্ষেপ। আমার প্রিয় বন্ধু মোদিকে ধন্যবাদ।

ট্রাম্প আরও বলেন, মোদির অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে “একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন” যার মাধ্যমে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক এবং অ-শুল্ক বাধা শূন্যে নেমে আসবে।

Scroll to Top