Sculptor Ram Sutar: প্রয়াত স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতার

ভারত - প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৫৫
CCI UDHindu KSL UHR3I1SVF R1520495047 3 7a3da27f 0ee6 4a2f 8edc 8225b4193270

প্রয়াত Statue of Unity- এর ডিজাইনার (Sculptor Ram Sutar) রাম সুতার। বুধবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। বলা বাহুল্য, গুজরাতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন করেন sculptor রাম। এদিন রাতে নয়ডায় নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। এই ছেলে নিশ্চিত করেছেন তাঁরই পুত্র।

সংবাদ সূত্রে খবর, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন sculptor Ram Sutar। বৃহস্পতিবার তাঁর ছেলে অনিল সুতার (Anil Sutar) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা শ্রী রাম ভানজি সুতার ১৭ ডিসেম্বর মধ্যরাতে আমাদের বাসভবনে মারা গিয়েছেন (It is with profound grief that we inform you of the passing of my father Shri Ram Vanji Sutar on 17th December midnight at our residence)।”

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্যোশাল সাইট এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রী রাম সুতার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন অসাধারণ ভাস্কর ছিলেন তিনি। যাঁর দক্ষতা ভারতকে স্ট্যাচু অফ ইউনিটি-সহ বেশ কিছু নিদর্শন দিয়েছে। তাঁর কাজ সর্বদা ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত চেতনার শক্তিশালী অভিব্যক্তি হিসাবে প্রশংসিত হবে।’

তিনি আরও লেখেন, ‘তাঁর পরিবার, ভক্ত এবং তাঁর অসাধারণ জীবন ও কর্ম দ্বারা প্রভাবিত সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

PM Narendra Modi wrote on X: “Deeply saddened by the passing of Shri Ram Sutar Ji, a remarkable sculptor whose mastery gave India some of its most iconic landmarks, including the Statue of Unity in Kevadia. His works will always be admired as powerful expressions of India’s history, culture and collective spirit. He has immortalised national pride for generations to come. His works will keep inspiring artists and citizens alike. My heartfelt condolences to his family, admirers and all who were touched by his remarkable life and work.

Scroll to Top