Sheikh Faisal Nouman ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান (ইন্না লিল্লাহ..)
ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (Muazzin of Masjid an-Nabawi Sheikh Faisal Nouman passes away)।
সউদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ (Inside the Haramain) সোস্যাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।
তাতে লেখা রয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। এরপর তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে (His namaz-e-janaza (funeral prayers) was held at Masjid an-Nabawi after the Fajr prayer on Tuesday (23 December। )
বলা বাহুল্য, Sheikh Faisal Nouman দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে দাগ ফেলে গেছে। শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।
Inside the Haramain আরও জানিয়েছে, ১৪২২ হিজরিতে অর্থাৎ ২০০১ সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন (the muazzin of the holy Masjid an-Nabawi – Sheikh Faisal Nouman) ।
বংশ পরম্পরায় মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। তাঁর দাদাও মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা ১৪ বছর বয়সে এই সম্মানিত পেশায় নিযুক্ত হন।
শেখ ফয়সাল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ২৫ বছর যাবৎ মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।












