Jaya Ahsan: ‘শান্তি আসুক দেশে…’, বড়দিনে স্পেশাল ম্যাসেজ জয়ার

শো-বিজ - প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:৩৯
Jaya Ahsan: ‘শান্তি আসুক দেশে…’, বড়দিনে স্পেশাল ম্যাসেজ জয়ার

‘বড়দিনে শান্তি আসুক দেশে, সারা পৃথিবীতে । ২৫ ডিসেম্বরে এমনটি পোস্ট করে স্বভূমে শান্তি বয়ে আনার প্রার্থনা জানালেন জয়া আহসান (Jaya Ahsan)। অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের মতো সুজলা সুফলা একটি দেশের এত দুরবস্থা যেন সহ্য করা যায় না। একদিকে ওসমান হাদি অন্যদিকে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডে অস্থির ওপার বাংলা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে যখন সরব গোটা বিশ্ব। এই আবহে স্বভূমের শান্তি চেয়ে পোস্ট দিলেন অভিনেত্রী জয়া আহসান।

 

View this post on Instagram

 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

ক্রিসমাসের  (Christmas) শুভেচ্ছা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন জয়া (Jaya shared several pictures on social media on the occasion of the Christmas )। সেই পোস্টের ক্যাপশনে শুভেচ্ছার মোড়কে নীরব প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী। যাতে লেখা, ‘বড়দিনে শান্তি আসুক দেশে, সারা পৃথিবীতে (May peace come to the country on Christmas; all over the world))।’ ব্যাস এইটুকুই লিখেছেন তিনি। কিন্তু এই কয়েকটি শব্দের মধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের  নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি (Jaya Ahsan)।

গোটা বিশ্বজুড়ে উৎসবমুখর পরিবেশ। একদিকে বড়দিন অন্যদিকে বর্ষশেষের উদযাপন। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মাতোয়ারা সকলেই। এসবের মাঝেও ভালো নেই প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই রণক্ষেত্র পরিস্থিতি ওপার বাংলায়। দেশের এই কঠিন সময়ে বড়দিনের আনন্দও আবছা বলা চলে। এরই মাঝে জয়া আহসানের (Jaya Ahsan) এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশ।

Scroll to Top