Pak-Afghan clash: আফগানিস্তানে পাক বিমান হামলার নিন্দা ভারতের

ভারত - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৬:১৮
Untitled design 65 3 jpg

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত (Pak-Afghan clash)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা জানান বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিবৃতিতে বলা হয়েছে বলেন, ‘পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হয়েছেন (Pak-Afghan clash)। পবিত্র রমযান মাসে এ ধরনের হামলা চালানো অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি পাকিস্তানের নিজস্ব অভ্যন্তরীণ ব্যর্থতাকে বাইরে ছড়িয়ে দেওয়ার আরও একটি প্রচেষ্টা।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারত তার অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, ‘তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি পুনরায় সমর্থন পুনর্ব্যক্ত করছে।’

 

 

 

Scroll to Top