স্বমহিমায় রাজনীতিতে ফিরলেন Partha Chatterjee
TMC: বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ পদে নাম পার্থ চট্টোপাধ্যায়ের
একেবারে মেগা ক্যামবাক। স্বমহিমায় রাজনীতিতে ফিরলেন তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী Partha Chatterjee। দীর্ঘ প্রায় তিন বছর তিন মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছিলেন রাজনীতিতে ফেরার। অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পরিষদীয় কাজে যুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী।
জেল থেকে মুক্তির পর বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী ডা. Partha Chatterjee। নিয়ম মেনে তাঁকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতেও জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী। এদিকে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
পার্থ চট্টোপাধ্যায়ের এহেন ক্যামব্যাকের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে ভোটে দাঁড় করালেও আমি অবাক হব না।’
শুভেন্দুর দাবি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেও যাঁরা তৃণমূলের প্রতি অনুগত, তাঁদেরই পুরস্কৃত করাই এদের সংস্কৃতি।












