Tiljala Case 2026: তিলজলায় বুলডোজার অভিযানে হাইকোর্টের স্থগিতাদেশ, স্বস্তি বাসিন্দাদের

আইন - আদালত - প্রকাশিত: ২৯ মে ২০২৬, দুপুর ২:৪৫

আপাতত ভাঙা যাবে না তিলজলার বেআইনি নির্মাণ, নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের

1780042737 tiljala lead

Tiljala Case 2026- তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পাল এই কড়া নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত কোনও নির্মাণই ভাঙা যাবে না। সেই সঙ্গে মামলাকারী ভাড়াটিয়াদের বক্তব্য ৩০ দিনের মধ্যে শোনার নির্দেশ দিয়েছে আদালত। নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে (Tiljala Case 2026)।

​এর আগে ১৫ মে তপসিয়ায় বেআইনি নির্মাণ ভাঙার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময় বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, এখনই কোনও বাসিন্দার পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব নয়। শুধু তাই নয়, শহরে বেআইনি নির্মাণ নিয়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আগের সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি রায়চৌধুরী।

​উল্লেখ্য, গত ১২ মে তপসিয়ার একটি বহুতলের দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয় এবং তিনজন গুরুতর জখম হন। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই বহুতলটি সম্পূর্ণ বেআইনি। সেটির কোনও বিল্ডিং প্ল্যান নেই এবং অবৈধভাবে কারখানা চলছিল। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

​নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় বুলডোজার নিয়ে পুলিশ ও প্রশাসন হাজির হয়। বাড়ি ভাঙার কাজ শুরু হলে বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে বড় অংশ ভাঙার আগেই বিষয়টি হাইকোর্টে পৌঁছায়। সেই সময় বিচারপতি রায়চৌধুরী স্থগিতাদেশ জারি করেছিলেন। বিচারপতি দত্ত পাল সেই স্থিতাবস্থাই বজায় রাখলেন। অর্থাৎ, আপাতত তিলজলায় বুলডোজার চলবে না।

Scroll to Top