West Bengal Budget 22 june: বড় চমক ২০২৬-এর রাজ্য বাজেটে, এক নজরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের প্রধান ঘোষণাগুলি
West Bengal Budget 2026: নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, চালু থাকছে আগের সব প্রকল্প

West Bengal Budget 22 june- রাজ্যে পেশ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই (West Bengal Budget 2026)। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করেন। এদিনের বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী জানিয়ে দেন রাজ্যে এতদিন ধরে চলে আসা সমস্তরকম জনকল্যাণমূলক প্রকল্প চালু রাখা হবে। তবে প্রয়োজন অনুসারে সেগুলির কিছু পরিবর্তন করা হবে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের জন্যেও সুখবর রয়েছে এই বাজেটে (West Bengal Budget 22 june)। এ দিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এবার থেকে ১৮ শতাংশের উপর ২০ শতাংশ বাড়তি ডিএ দিয়ে মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা মিলবে। পুজোর আগে থেকেই তা লাগু হবে বলে জানিয়েছেন। অর্থাৎ ১ অক্টোবর, ২০২৬ থেকে এই ডিএ-র অর্থ মিলবে। এর আগে তৃণমূল সরকার থাকাকালীন সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছে। কেন্দ্রে সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা নিয়ে আইনি লড়াইও কম হয়নি। অবশেষে সরকার বদলে দাবিপূরণের রাস্তা পেলেন সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। কি কি থাকল আজকের বাজেটে… দেখে নিন এক ঝলক
১) ‘প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া পিছু মিড মিলের বরাদ্দ বাড়ল ১০ টাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া পিছু মিড মিলের বরাদ্দ বাড়ল ১০ টাকা। রাঁধুনিদের হাজার টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে।
২) বয়স্ক ও বিধবাদের জন্য ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধিঃ অর্থমন্ত্রী বলেন, ‘বয়স্ক ও বিধবাদের জন্য ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধি করা হবে।’
৩) প্রতি বিধানসভায় একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরির ভাবনাঃ ‘প্রতি বিধানসভায় একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরির ভাবনা।’
৪) অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে প্রাইভেট সংস্থাকে শর্তসাপেক্ষে প্রস্তাবঃ‘অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে প্রাইভেট সংস্থাকে আহ্বান। তাদের সরকারি হাসপাতালের রোগীদের জন্যে বিনামূল্য বা ভর্তুকি অর্থে ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখতে হবে। মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে সরকারি ব্যবস্থাপনায় রোগীর আত্মীয়দের কম খরচে থাকার ব্যবস্থা। পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত।
৫) উত্তরবঙ্গে একটি AIIMS ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবেঃ ‘উত্তরবঙ্গে একটি IIT, একটি AIIMS ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। সিউড়ি হাসপাতালকে আরও উন্নত করা হবে। আলিপুরদুয়ার, কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। কাঁথি, ফলতায় মহিলা কলেজ তৈরি হবে। এ ছাড়া ১৩টি মেডিক্যাল কলেজে ৬৫০ MBBS আসন বাড়ানো হবে। ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ।
৬) প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী ছাত্রদের এককালীন ৩০ হাজার টাকাঃঅর্থমন্ত্রী বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী ছাত্রদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়া হবে।
৭) প্যারা-টিচারদের সাম্মানিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি: অর্থমন্ত্রীঃঅর্থমন্ত্রী বলেন, ‘প্যারা-টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাদের মাসিক পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে।’
৮) পুরুলিয়া, মালদা, বালুরঘাটে নয়া বিমানবন্দরঃ‘পুরুলিয়া, মালদা, বালুরঘাটে নয়া বিমানবন্দর তৈরি করা হবে। হাসিমারা এয়ারবেসকে ২৫ একর জমি দেওয়া হবে। এ ছাড়া শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে মেট্রো রেল তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।’
৯) চিংড়িহাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডরঃ‘১২০০ কোটি টাকা ব্যয়ে কালনা-শান্তিপুরে সংযোগকারী সেতু। ৯০০ কোটি টাকা ব্যয়ে চিংড়িহাটা থেকে নিউটাউন এলিভেটেড করিডর। ঘাটাল মাস্টারপ্ল্যানে ১২০০ কোটি টাকা বরাদ্দ।’
১০) মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ ৫৫০ কোটিঃ‘মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ ৫৫০ কোটি। অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’












