SIR HEARING: ডাক পড়ল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের
মাহাতিম আনসারি: বাদ পড়লেন না অমর্ত্য সেনও। নাগরিকত্ব যাচাইয়ের(Sir hearing) মুখে তিনি। বিশ্বের দরবারে ভারতকে রিপ্রেজেন্ট করা অর্থনীতিবিদের নাগরিকত্ব আজ যাচাইয়ের মুখে! ক্রেডিট গোজ টু কেন্দ্র সরকার। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR কার্যক্রমের আওতায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। ফলস্বরূপ নিজেকে ভারতীয় হওয়ার প্রমাণ করতে হবে তাঁকে। মঙ্গলবার বীরভূমে একটি জনসভা থেকে বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জনসভা থেকে তিনি বলেন, বীরভূমে আসতে আসতে শুনলাম, এসআইআর-এর আওতায় নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, যিনি নোবেল সম্মাননা পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন, তাকে এসআইআর-এর নোটিশ পাঠিয়েছে। ভাবা যায়?
এদিন তিনি আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। যিনি ক্রিকেটে বিশ্বে অবদান রেখেছেন। বিশ্বকাপ খেলে দেশের নাম উজ্জ্বল করেছেন। তাকেও এসআইআর-এ নোটিশ পাঠিয়েছেন। হায় রে পোড়া কপাল, ভাবা যায়। এনাদের সঙ্গে সঙ্গে কবি জয় গোস্বামী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী (দেব), অভিনেতা কৌশিক ব্যানার্জিসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকেও এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে।












