Massive Fire At Delhi Palam: দিল্লির পালামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত - প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, সকাল ১১:৩০

ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন

1200 675 26272889 thumbnail 16x9 palam fire aspera

দিল্লির পালাম এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire At Delhi Palam)। ঘটনাস্থলে প্রায় ৩০টি দমকল ইঞ্জিন। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সংশ্লিষ্ট ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের যাতে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর করা যায়, তা নিশ্চিত করতে সেন্ট্রালাইজড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রমা সার্ভিসেস (ক্যাটস)-এর একটি অ্যাম্বুলেন্স ও দল মোতায়েন করা হয়েছে।

দমকল বিভাগের ভাষ্যমতে, সকাল ৭টার দিকে পালাম মেট্রো স্টেশনের কাছে ২ নম্বর লেনের একটি ভবনের  আগুন লাগে (Massive Fire At Delhi Palam)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। অল্প সময়ের মধ্যে আগুন সর্বত্রে ছড়িয়ে পড়েছে।  মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। 

Scroll to Top