Sahih al-Bukhari: ঐতিহাসিক খতমে বোখারী শরীফ 

ভারত - প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, দুপুর ১:১০
Screenshot 20260118 130341 WhatsApp

 বদরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ ও ঐতিহাসিক ইসলামিক সমাবেশ খতমে (Sahih al-Bukhari) বোখারী শরীফ। ঈমানি আবহ, দ্বীনি সৌন্দর্য ও উম্মাহর ঐক্যের অনন্য নিদর্শন হয়ে উঠবে এই মহাসম্মেলন।
এই মহতী সমাবেশে সভাপতিত্ব করবেন
আমীরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সর্বভারতীয় কমিটির অ্যাক্টিং প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনিসুর রহমান কাসেমী সাহেব। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম ও দ্বীনি ব্যক্তিত্বগণ অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করবেন।

বিশেষ সম্মাননা প্রদান 

এই ঐতিহাসিক মঞ্চে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে এমারতে শরীয়াহ ও নদওয়াতুত তামীর, উত্তর-পূর্ব ভারতের মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত ও দূরদর্শী সমাজনেতা
হযরত মাওলানা আতাউর রহমান মাঝভূঁইয়া সাহেবকে
প্রদান করা হবে North East Level Dynamic Community Leadership Award

দ্বীন, সমাজ ও মানবকল্যাণে তাঁর অবিচল নেতৃত্ব, গভীর প্রজ্ঞা ও নিরলস ত্যাগের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা। তাঁর জীবন ও কর্ম উত্তর-পূর্ব ভারতের মুসলিম সমাজের জন্য এক উজ্জ্বল দিশারি।

আনুষ্ঠানিক সংবর্ধনা 

অনুষ্ঠানে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে

• প্রধান অতিথি হযরত মাওলানা আনিসুর রহমান কাসেমী সাহেব
• আমীরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব

• হযরত মাওলানা আতাউর রহমান মাঝভূঁইয়া সাহেব

• বোখারী অনুষ্ঠান প্রার্থনা কমিটির কার্যকরী সভাপতি হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব এবং

• সম্পাদক উসামা  মাবরুর  চৌধুরী সাহেবকে

এই সংবর্ধনা (Sahih al-Bukhari) প্রদান করবেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, ত্রিপুরা ইউনিটের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল এমসাদ্দার সাহেব সহ ত্রিপুরা কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

Scroll to Top