gangasagar mela 2026: আউট্রাম ঘাট ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার উদ্বোধন

ভারত - প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৪৯

স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

IMG 20260108 WA0012

সুমিত দে,কলকাতা:  বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশ (gangasagar mela 2026) গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আউট্রাম ঘাট ট্রানজিট পয়েন্টে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পবিত্র এই লগ্নে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বামীজির আদর্শ, মানবতাবাদী দর্শন ও সর্বধর্মসমন্বয়ের বার্তা স্মরণ করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও সমাজকে পথ দেখায় এবং গঙ্গাসাগর মেলার মতো ধর্মীয় মিলনক্ষেত্রে তাঁর আদর্শ বিশেষভাবে প্রাসঙ্গিক।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। লক্ষ লক্ষ পূণ্যার্থীর নিরাপদ যাতায়াত ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ট্রানজিট পয়েন্ট থেকে শুরু করে সাগরদ্বীপ পর্যন্ত নজরদারি, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও পরিবহণ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, আউট্রাম ঘাট ট্রানজিট পয়েন্টে আধুনিক সুযোগ-সুবিধা ও পরিষেবার মাধ্যমে পূণ্যার্থীদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সরেজমিনে উপস্থিতি প্রশাসনিক কর্মীদের মনোবল বাড়িয়েছে এবং মেলার সূচনা অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্য প্রদান করেছে। এই ঐতিহাসিক মুহূর্তের একাধিক সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, যা গঙ্গাসাগর (gangasagar mela 2026) মেলার উদ্বোধনী দিনের স্মরণীয় দলিল হয়ে থাকবে।

Scroll to Top