Padma Awards 2026: বাংলা থেকে পদ্মশ্রীর তালিকায় ১১ জন, দেখে নিন তালিকা

ভারত - প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩৩
Padma Awards 2026: বাংলা থেকে পদ্মশ্রীর তালিকায় ১১ জন, দেখে নিন তালিকা

অপেক্ষার অবসান (Padma Awards 2026)। রবিবার প্রকাশিত হল পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের তালিকা । মোট ১৩১ জন সম্মান প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ১১ জন।

বাঙালি পদ্মশ্রী প্রাপকদের তালিকার এক ঝলক

এবছর বাঙালি পদ্মশ্রী প্রাপকদের তালিকা

অশোক কুমার হালদার (সাহিত্য এবং শিক্ষা)

গম্ভীর সিং ইয়নজন (সাহিত্য এবং শিক্ষা)

জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা)

হরিমাধব মুখোপাধ্যায় (শিল্পকলা)

কুমার বসু (শিল্পকলা)

মহেন্দ্রনাথ রায় (সাহিত্য এবং শিক্ষা)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা) 

রবিলাল টুডু (সাহিত্য এবং শিক্ষা)

সরোজ মণ্ডল (চিকিৎসা শাস্ত্র) 

তরুণ ভট্টাচার্য (শিল্পকলা)

ত়ৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)

Jaya Ahsan কোনও দিন মোটা হবে না : প্রসেনজিৎ

বলা বাহুল্য, কাল প্রজাতন্ত্র দিবস। তার ঠিক একদিন আগে অর্থাৎ রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল এ বছরের পদ্ম সম্মানের তালিকা। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন বলিউডের ‘হি-ম্যান’ অর্থাৎ ধর্মেন্দ্র এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন। দু’জনকেই মরণোত্তর সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Padma Awards 2026)।

Scroll to Top