TMC Spotlights Muslim Nominees: বিধানসভা নির্বাচনে ৪৭ জন মুসলিমকে প্রার্থী করলেন মমতা

শীর্ষ খবর - প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, রাত ৮:৪৩
west bengal polls jpg

পাখির চোখ সংখ্যালঘু ভোট (TMC Spotlights Muslim Nominees)।  তাই আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের প্রভাব বাড়াতে  ২৯১ আসনের প্রার্থী তালিকায় ৪৭ জন মুসলিম প্রার্থী রেখেছে ঘাস ফুল শিবির।

সাম্প্রতিককালে শক্তিশালী কয়েকজন মুসলিম নেতা দল থেকে বেরিয়ে যাওয়ায় অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এজন্য এবার মুসলিম ভোট টানতে মুসলিম প্রার্থীর সংখ্যা বাড়িয়েছেন তিনি (TMC Spotlights Muslim Nominees)।

রাজ্যে মুসলিম ভোট বরাবরই বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত। বিজেপির প্রথম তালিকায় যেখানে একটিও সংখ্যালঘু বা মুসলিম মুখ নেই, সেখানে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৩৫ জন, এবার তা বেড়ে হয়েছে ৪৭। গতবারের থেকে যা ৩৪ শতাংশেরও বেশি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ১২৫ আসনে মুসলিমের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক।

তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থীদের  পূর্ণাঙ্গ তালিকা

চোপড়া, উত্তর দিনাজপুর- হামিদুর রহমান

গোলপোখর, উত্তর দিনাজপুর- মুহাম্মদ গোলাম রাব্বানি

চাকুলিয়া, উত্তর দিনাজপুর- মিনহাজুল আরফিন আজাদ

ইটাহার, উত্তর দিনাজপুর- মোশারফ হোসেন

কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর – তোরাফ হোসেন মণ্ডল

হরিশ্চন্দ্রপুর, মালদা- মুহাম্মদ মাতেবুর রহমান

মালতিপুর, মালদা- আবদুর রহিম বক্সী,

মোথাবাড়ি, মালদা -মুহাম্মদ নজরুল ইসলাম

সুজাপুর, মালদা-সাবিনা ইয়াসমিন

ফারাক্কা, মুর্শিদাবাদ- আমিরুল ইসলাম

সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ- নুর আলম

জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ-আখরুজ্জামান

সাগরদিঘি, মুর্শিদাবাদ -বায়রন বিশ্বাস

সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস

লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ

ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার

রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন

ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান

রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান

বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী

হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ

নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ

ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন IPS)

জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি

পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান

কালিগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ,

চাপড়া, নদিয়া — জেবের শেখ

দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান

হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মুহাম্মদ মুফতি আবদুল মতিন

বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মুহাম্মদ তৌসিফ রহমান

ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মুহাম্মদ বাহারুল ইসলাম

ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — শওকত মোল্লা,

কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান,

সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম

মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা

কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম

পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক

পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান

মন্তেশ্বর — সিদ্দিকুল্লাহ চৌধুরী

কেতুগ্রাম — শেখ শাহনওয়াজ

হাঁসন — কাজল শেখ

মুরারই — মোশারফ হোসেন।

Scroll to Top